শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান বিএনপি থেকে পদত্যাগ করেছেন

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৭৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান দল থেকে পদত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে তিনি তাঁর পিএসের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রটি বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বরত সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর হাতে হস্তান্তর করা হয়, বিএনপির এক কেন্দ্রীয় নেতা এটি জানান যিনি ঐ সময় দলের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

দলীয় সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত সাবেক সংসদ সদস্য মোরশেদ খান দলে অবহেলিত ছিলেন, বিশেষকরে তাঁকে ২০১৮ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তাঁর নির্বাচনী আসন চট্টগ্রাম-১০ । কয়েক বার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁকে ডেকে এনে শেষ পর্যন্ত তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এতে মোরশেদ খান খুব আঘাত পান।

বিএনপি নেতা মোরশেদ খান একজন বড় ব্যবসায়ী এবং তিনি বিএনপির একজন বড় ডোনার ছিলেন।

মোরশেদ খানের পদত্যাগের বিষয়ে সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর সাথে ফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিএনপির নেতারা কেউ মুখ খুলতে চাচ্ছে না।

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ বাংলা হেডলাইনস বলেন তিনি মোরশেদ খানের পদত্যাগের বিষয়টা শুনেছেন।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com