শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

দুপচাঁচিয়া উপজেলায় বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৭৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবি উঠেছে। সাবেক নেতারা শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে এ কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করেছেন। অবিলম্বে বাতিল না করলে কঠোর কর্মসূচি দেবার হুমকি দেয়া হয়েছে।

দুপচাঁচিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ বলেন, তাদের সাজানো গোছানো কমিটিকে পকেট কমিটি করার মাধ্যমে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে। ঘোষিত কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম খান কোনদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। তার ছোট ভাই মনিরুল ইসলাম খান স্বপনকে এই কমিটিতে ৪ নম্বর সদস্য করা হয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বহিস্কৃত। তাদের দুই ভাইয়ের নামে এ কমিটি প্রকাশ হওয়ায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হামিদ আরো বলেন, গত ২৮ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের স্বাক্ষরিত উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশাবলীতে ২১ থেকে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বিএনপির গঠনতন্ত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, অস্পষ্ট ও ত্রুটিযুক্ত। বিএনপির গঠনতন্ত্রে ৬ (খ)তে উল্লেখ আছে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। সেখানে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা উল্লেখ নেই। সংবাদ সম্মেলনে এই আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাছের, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, গুনাহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান দুদু, তালোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, চামরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলে আলম ফাইন, বিএনপি নেতা আবু সালেক খান, জাহেদুল ইসলাম, রোস্তম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com