সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

রাঙ্গামাটিতে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুতিমূলক জরুরি বৈঠক

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৮৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় রাঙ্গামাটি জেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া সকল সংস্থার সাথে সমন্বয় করে ঘূর্ণিঝড় পরবর্তী দুযোর্গ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দূর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরি সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এ তথ্য জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী দাশ, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল, প্যানেল মেয়র জামাল উদ্দিন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক আরও জানান, জেলার পৌর এলাকায় মোট ৪০টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও  স্কুলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলাগুলোতেও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে দূর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্রগুলো সার্বক্ষণিকভাবে খোলা রাখা হয়েছে। দূর্যোগের আগাম প্রচার প্রচারণা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস, স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন সবাই প্রস্তুত রয়েছে। এ ছাড়া সার্বিক বিষয় মনিটরিং করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্টোল রুমের ফোন নাম্বার- ৬৩২৩০,০১৮২০৩০৮৮৬৯।

ঘুর্ণিঝড় বুলবুলের কারণে রাঙ্গামাটিসহ ১০ উপজেলায় যাতে করে কোন বড় ধরণের প্রাণহানি না ঘটে তার জন্য জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com