শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

নওগাঁয় ট্রেনের ধাক্কায় আহত পুলিশ এসআই নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ নওগাঁয় ট্রেনের ধাক্কায় আহত রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান আকতার (৪৮) মঙ্গলবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে মারা গেছেন। দুপুরে তিনি কানে মোবাইল ফোন ধরে রাণীনগর স্টেশন এলাকায় লাইনের উপর দিয়ে হাটার সময় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কর্মকর্তা আকতার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের রজব আলীর ছেলে। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে নওগাঁর রাণীনগর থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তিনি রাণীনগর স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় মোবাইল ফোন তার কানে ধরা ছিল। তখন খুলনাগামী রূপসা আন্ত:নগর ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে এসআই আকতার মারা যান। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়না তদন্ত শেষে তার লাশ নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার বুঝে নেন। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com