শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

নিশিথা ট্রেনের চালক সিগন্যাল না মানায় দুর্ঘটনা, ১৬ জন যাত্রী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশিথা আন্তঃনগর এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস দুটি যাত্রীবাহি ট্রেনের কসবার মন্দবাগ স্টেশনের নিকটে সংঘর্ষে ১৬ জন যাত্রী নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র প্রতক্ষ্যদর্শী বলেছে তূর্ণা-নিশিথা ট্রেন উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেয় ফলে দুর্ঘটনাটি ঘটে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন হতাহতের সংখ্যাটি উল্লেখ করেন।

সোমবার দিনগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তূর্ণা-নিশিথার চালক বাছেরউদ্দিনের রেলওয়ে সিগন্যাল অমান্য করায় সোমবার মধ্য রাতের দুর্ঘটনাটি ঘটে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার সকাল ১০ টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন তূর্ণা-নিশিথার এক্সপ্রেসের চালকের সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তূর্ণা-নিশিথার চালক বাছেরউদ্দিন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মন্দবাগ দুর্ঘটনার কারণ উদঘাটনে ৪টি  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম-ঢাকা এবং সিলেট–চট্টগ্রাম রুটে সকাল মঙ্গলবার  ১১ টার মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com