সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বাঘাবাড়িতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৭৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ভাংচুর ও নেতাদের মারপিটের প্রতিবাদে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে ১১ দফা চুক্তি অবিলম্বে নৌযান মালিকদের পক্ষ থেকে বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী তারা আগামী ২৮ নভেম্বর মধ্যরাত থেকে নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধন চলাকালে বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, নয়ন আহমেদ, বাবুল হোসেন, মিজানুর রহমান, কামরুল ইসলাম, করিম উল্লাহ, আনিসুর রহমান, নিজাম উদ্দিন প্রমূখ। হামলা ও মারপিটের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, খোরাকি ভাতা প্রদান, বাল্কহেডসহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ ও ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ, খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে দূর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com