শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে  এনামুল হক (২০) নামে এক কলেজ ছাত্র মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  নিহত হয়েছেন। এ সময় মাসুদ রানা নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল ও অন্যরা জানান, এনামুল হক শাজাহানপুর উপজেলার চকজোড়া কুয়াপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি এ বছর বগুড়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এনামুল মঙ্গলবার বিকালে প্রতিবেশি বন্ধু মাসুদ রানাকে মোটরসাইকেলে নিয়ে বেড়াতে বের হন। সন্ধ্যার দিকে চকজোড়া এলাকায় পৌছলে রাস্তায় স্প্রিডব্রেকার দেখতে না পেয়ে এনামুল নিয়ন্ত্রণ হারান। এতে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খিয়ে দু’জনই আহত হন। স্থানীয়রা এদের উদ্ধার করে বগুড়া  শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনামুলের মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com