সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়া অঞ্চলের ২৮ জন সেরা করদাতা।।৯ বার সর্বোচ্চ করদাতা চেম্বার সভাপতি মিলন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৯৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ কর অঞ্চল বগুড়ার ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরন করা হয়েছে। একই সাথে ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চারদিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কর অঞ্চল বগুড়া। কর কমিশনার আবু সাঈদ মো: মুস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার ২৮ জন করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।

প্রতি জেলার ৩ জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, ২ জন দীর্ঘ মেয়াদি কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) ও তরুন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলায় টানা ৯ম বার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাসুদুর রহমান মিলন, ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশন সভাপতি অ আব্দুল হামিদ, অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, সিরাজগঞ্জের সর্বোচ্চ করদাতা জান্নাত আরা হেনরী, গাইবান্ধা জেলার আব্দুল লতিফ হক্কানী, শাহ আহসান হাবীব, জয়পুরহাট জেলার বজলুর রশিদ মন্টু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কর পরিদর্শক হজরত আলী ও তৌহিদা খাতুন। জেলায় টানা ৯ম বার সর্বোচ্চ আয়কর প্রদানকারী চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন ২০১৮-১৯ কর বর্ষসহ ২৩ বছরে তিনি ২৬ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৬৪১ টাকা আয়কর দিয়েছেন বলে জানান।

বগুড়া জেলায় সম্মাননা পেয়েছেন, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা ঠিকাদার লিয়াকত আলী ও ব্যবসায়ী অশোক রায়, দীর্ঘ মেয়াদী কর প্রদানকারী মরিয়ম বেগম ও কাহালুর ঠিকাদার ব্যবসায়ী আবুল মনসুর খাঁন, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) এবিসি টাইলসের জিনিয়া পারভিন, তরুন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা এবিসি টাইলসের আনোয়ার হোসেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com