শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

উল্লাপাড়া রেল দুর্ঘটনায় ৫-সদস্য তদন্ত কমিটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৮২৯ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলষ্টেশনের অদূরে বৃহস্প্রতিবার আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত ও ৩টি বগিতে আগুন ধরার কারণ উধঘাটনের জন্য জেলা প্রশাসন ৫-সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লপাড়া রেল ষ্টেশন মাষ্টার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্প্রতিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এই তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটির অনান্য সদস্যরা হলেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, পুলিশ, রেল ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। এ তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে পশ্চিমাঞ্চল রেল বিভাগের জেনারেল ম্যানেজার আহসানউল্লাহসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল বিভাগ থেকে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে কি কারণে ওই ট্রেনের বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনা ঘটেছে তা এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। যান্ত্রিক ক্রটির কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন । সেইসাথে রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌছেছে এবং উদ্ধার কাজ শুরু হচ্ছে বলে উল্লাপাড়া রেল ষ্টেশন মাষ্টার জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com