শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

উল্লাপাড়া ট্রেন দূর্ঘটনায় সিগন্যালে ক্রটি ছিল না: তদন্ত কমিটি; কয়েকজনকে থানায় জিজ্ঞাসাবাদ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলষ্টেশন এলাকায় আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি গুলোর মধ্যে পশ্চিমাঞ্চল রেল বিভাগের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

শুক্রবার সকালে ৫ সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটির প্রধান, পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, সিগন্যালে কোন ক্রটি ছিল না। তবে রেল লাইন ক্রটির কারণে এই দূর্ঘটনা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে স্থানীয় উর্ধবতন সহকারী প্রকৌশলীর  এর কয়েকজন খালাসী ও মিস্ত্রিকে সিরাজগঞ্জ জিআরপি থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন, খালাসী আরিফুল ইসলাম ও মিস্ত্রি আব্দুর রাজ্জাক ও মকবুল হোসেন। তবে তদন্ত কার্যক্রম শেষ হলে এই দূর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছেন। তবে এই রেল দূর্ঘটনার কারণ এখনও চিহিৃত করা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ ও সহকারী পরিচালক মিয়া জাহানসহ অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্প্রতিবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন এলাকায় আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে ৩টি বগি পুড়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com