বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফি নেওয়াজ খান রবিন সভাপতি ও প্রত্যক্ষ ভোটে আবু ওবায়দুল হাসান ববি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন শেষে শনিবার রাতে পরিচালনা কমিটির সুলতান মাহমুদ খান রনি ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সাধারণ সম্পাদক পদে ওবায়দুল হাসান ববি ২০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অন্য তিনজন প্রার্থীতাপ্রত্যাহার করায় পৌর কমিটির আহবায়ক রফি নেওয়াজ খান রবিন একক প্রার্থী হন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন ৪ জন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় বিকেল ৫টায় ভোটগ্রহন শুরু করে নির্বাচিন পরিচালনা কমিটি। শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে কমিটির যুগ্ম আহবায়ক আবু ওবায়দুল হাসান ববি ২০৪ ভোট, শাহাদত হোসেন শাহীন ১৭১, শেখ শামীম ৬১ ও রাসেল ৬ ভোট পান। নির্বাচনে ৪৪৯ জন ভোটারের মধ্যে কয়েকজন অনুপস্থিত ও ৩টি ভোট বাতিল হয়েছে। এর আগে বেলা ১১টায় শহরের শহীদ খোকন পার্কে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি ছিলেন।