বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোলাবাড়ীয়া গ্রামে শনিবার রাতে ইয়াছিন আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াছিন আলী জেলার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের বাসিন্দা। তাড়াশ থানার ওসি মাহবুব আলম জানান, সম্ভবত ইয়াছিন আলীকে যেকোন ভাবে শনিবার রাতে উল্লেখিত গ্রামে ডেকে নিয়ে কাঁচা রাস্তার উপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ আজ রোববার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পকেটে ছোট্ট একটি টর্চ লাইট ও দশ টাকার একটি নোট পাওয়া গেছে। তবে হত্যার কারণ জানাতে পারেননি ওসি।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চলমান বিচারাধীন মামলায় সাজা হওয়ার
সম্ভাবনা রয়েছে। এমন ভয় থেকে বিরোধীরা এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করছেন । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।