বাংলা হেডলাইনস রাঙ্গা মাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির ঘাগড়ায় আজ রোববার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেণ। সকাল দশটার সময় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত পাহাড়ি কন্যার নাম এশিচিং মারমা (২০)। সে রাঙ্গামাটি সরকারী কলেজের বিএসএস (অনার্স) এর শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছে। আহতরা হলো:- সিএনজি চালক দুলাল (৫৫), আকতার বেগম (৪০) তানভীর (২), শিলমনি (২৫)।
স্থানীয়রা জানিয়েছে, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানীর হাট থেকে সিএনজি অটোরিক্সা ৫জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি শহরে আসার সময় ঘাগড়ার কলা বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে নামতে থাকা দ্রুতগতির একটি ট্রাক উক্ত সিএনজিকে ধাক্কা দেয়। এতে ভেতরে থাকা অটোরিক্সা যাত্রী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহতদের মধ্যে শীলমনি চাকমা নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর তিনজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই দূর্ঘটনা ব্যাপারে সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লা জানান, সকালে ঘাগড়ার কলাবাগান এলাকায় ট্রাক ও অটোরিক্সা সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলে এক পাহাড়ী নারী শিক্ষার্থী নিহত হয়। পরে অন্যান্যদের দ্রুত চিকিৎসার্থে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।