শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পিয়াজের মূল্য বৃদ্ধিঃ বিএনপির ঢাকার বিক্ষোভ প্রেসক্লাবের সামনের পরিবর্তে থানায় থানায়

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৭৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে পিয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

এর অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকাল ১০ টায় সভা অনুষ্ঠানের ঘোষণা দেয়। পরবর্তীতে প্রেসক্লাবের পরিবর্তে ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে ঘোষণা দেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য   বিশেষ করে পিয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকাল ১০ টায় সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন একই ইস্যুতে দেশব্যাপী সারা দেশে মহানগর ও জেলা সদরে কর্মসূচি পালিত হবে।

পরে বিকাল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন আগামীকাল (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় সভার পরিবর্তে মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com