সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পিয়াজ ইস্যুতে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৭২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সোমবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা  বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন ও লাভলী রহমান, শহর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা আহবায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, শহীদুল ইসলাম বাবলু, আব্দুল আউয়াল, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, তাহা উদ্দিন নাইন, ওমর ফারুক খান, মাফতুন আহম্মেদ খান রুবেল, এসএম রাসেল মামুন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, ধুনট উপজেলা বিএনপি নেতা হাতেমুজ্জামান তালুকদার, আদমদিঘী উপজেলা বিএনপি নেতা আবু হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকারি দলের নেতারা ‘সিন্ডিকেট করে’ ২০ টাকার পিয়াজ ২২০

টাকায় নিয়ে গেছে। পিয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছেন। সরকার এটা স্বাভাবিক রাখাত ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ চাই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com