শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

রাঙ্গামাটির দুর্গম এলাকায় আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি, ৩ জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৮৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের আভ্যন্তরীন কোন্দলে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় ৩ জন নিহত হয়েছে।  সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠন এর মধ্যে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ আনতে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

এই ঘটনায় ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম ও পরিচয় জানা যায়ণি। তবে কোন কোন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

 রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির গুলি বিনিময়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে কে কোন গ্রুপের নিহত হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি জানান ঐ এলাকায় গোলাগুলির ঘটনা শোনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ আনতে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। কারা এঘটনা ঘটিয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন স্থানীয়ভাবে অর্ন্তকলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং নিহত ৩ জনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু পাওয়া যায়নি। ঘটনার তদন্ত স্বাপেক্ষে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো বলে তিনি জানান।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা নাগাদ রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘন্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকায় উদ্দেশ্যে ফোর্স নিয়ে রওনা হয়েছি। ঘটনার বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com