বাংলা হেডলাইনস : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ২৩ নভেম্বর দলটি ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন ঐ দিন ঢাকায় এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বেলা ২টায়।