শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

গুজবে রাঙ্গামাটিতে লবণ মুল্যে প্রভাব পড়েনি।।ব্যবসায়ীরা দায়ী করছে সোশাল মিডিয়া, ক্রেতাদের

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৮২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ হঠাৎ করে মঙ্গলবার প্রায় সারা দেশেই লবণ কেনার ভিড়কে   রাঙ্গামাটির দোকানী ও লবণ ব্যবসায়ীরা সোশাল মিডিয়া ও ক্রেতাদেরকে দায়ী করছে। তারা বলছে লবণ পর্যাপ্ত পরিমাণে আছে বরং লবণ বৃদ্ধির কথা ছিল গুজব এবং ক্রেতারাই লবণ নিয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।

রাঙ্গামাটির ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার গুজবের কারণে বিকাল ৪টা থেকে লবণ কেনার হিড়িক পড়ে যায়। যে আধা কেজি লবন কিনতো সেও ৫ কেজি লবন ক্রয় করতে দেখা গেছে। আমরা বাড়তি দামে নয় প্যাকেটের গায়ের দামেই লবন বিক্রি করছি। তবে বাজারে কোন লবনের সংকট নেই।

লবনের ডিলাররা জানান, রাঙ্গামাটির বাজারে লবনের কোন সংকট নেই তবে সোস্যাল মিডিয়ার কারণে মানুষের মাঝে আতংক ছড়িয়েছে। আমাদের কোম্পানীগুলোও কোন দাম বাড়ানোর সংবাদ আমাদের দেয়নি।

একজন লবণ ডিলার বলেন এটা (লবণ দাম বৃদ্ধি) গুজব ছাড়া কিছু না। একজন দোকানী বলেন যে দোকানদাররা লবণের দাম বাড়ায় নাই। কাস্টমাররা বলে দাম বেড়ে গেছে।

এদিকে  লবণ দর মনিটরিং করার জন্য  রাঙ্গামাটি জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বুধবার রাঙ্গামাটির  বাজারগুলোতে মোবাইল কোর্টের পরিচালনা করে। রাঙ্গামাটির প্রধান তিনটি বাজারে মুদি দোকান ও ডিলারদের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তবে রাঙ্গামাটির বাজারে লবনের দাম এখনো স্থিতিশীল রয়েছে। প্যাকেটের গায়ের মুল্যে বিক্রি হচ্ছে লবণ। কয়েকটি দোকানে বেশি  দামে লবন বিক্রয় করলেও মোবাইল কোর্টের পরিচালনার কারণে আগের দামেই চলে এসেছে। এই নিয়ে কাজ করছে কয়েকটি গোয়েন্দা সংস্থা ও রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।

 লবণের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযাগ মাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রাঙ্গামাটির সাধারণ মানুষ।একজন ক্রেতা বলেন লবণের দাম বেড়েছে শুনে বাস স্ট্যান্ড থেকে এসে  ২ কেজি লবণ কিনেছি ।আর কিছু কিনিনি।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com