শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

উল্লাপাড়ায় ‘লুপ লাইনের ত্রুটির কারণে ট্রেন দুর্ঘটনা’ ।।লাইন লক না থেকে ওপেন ছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৭৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘ লুপ লাইনে ত্রুটির কারণে’  দুর্ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের কাছে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ৫টি সুপারিশ সম্বলিত ২৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তিনি বলেন, দুর্ঘটনার দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিতে জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা ছিলেন। তদন্ত শেষে ৫ কর্মদিবসের মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়৷ কমিটি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ বের করেছে। প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসক আরও বলেন, প্রতিবেদনে প্রাথমিকভাবে বলা হয়েছে লুপ লাইনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে রেললাইনের স্টক রেল ও টাং রেল দুটি লক থাকার কথা ছিল, কিন্তু সেখানে লক ছিল না। দুটো লাইনের মাঝখানে গ্যাপ ছিল। যে কারণে ট্রেনের ইঞ্জিন সেখানে এসে লাইনচ্যুত হয়েছে। এছাড়াও দুর্ঘটনার আরো কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো মন্ত্রণালয়ে পাঠনোর পরে তারাই প্রকাশ করবে।

 গত ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে এর ইঞ্জিনসহ ৮টি বগি  লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ  তিনটি বগিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন ৫ জন। এ ঘটনার তদন্তে রেল বিভাগ তিনটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com