শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

নেলসন ম্যান্ডেলার সাথে খালেদাকে তুলনা ম্যান্ডেলাকে অপমানঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৭৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন বিএনপি চেয়ারপার্সন  খালেদা জিয়াকে বর্ণবাদবিরোধী বিপ্লবী রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করা ম্যান্ডেলাকে অপমান করা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন  ‘বিএনপি নেত্রী যিনি এতিমের অর্থ আত্মসাৎ করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তাঁর তুলনা করে নেলসন ম্যান্ডেলার সাথে। তাঁর তুলনা করে কার কার সাথে। আমি মনে করি নেলসন ম্যান্ডেলাকে অপমান করা হচ্ছে। কারণ নেলসন ম্যান্ডেলা তাঁর জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম করে কারাগারে ছিলেন। দুর্নীতি করে কারাগারে যায় নাই।‘

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহওয়ার্দি  উদ্যানে দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন যিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল । আইভি রহমান সহ ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। একটা না বার বার চেষ্টা করেছে হত্যাকাণ্ড চালাতে। যারা অস্ত্র অর্থ দিয়ে এদেশের সমাজকে নষ্ট করেছে। যাদের দুর্নীতিটাই ছিল নীতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। সে যেই হউক আমি তাদের ছাড়বো না।

তিনি যুবলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com