রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে নিহত ২

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জে বাস- ট্রাক মুখোমুখি সংর্ঘষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত্ব ১৪ জন।এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। রোববার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে রাত ১২টার দিকে ফলসাটিয়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।এতে ঘটনাস্থলে ট্রাকের চালক এবং বাসের এক যাত্রী নিহত হন।তবে এখনো তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে রাতেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে সেখান থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে বরংগাইল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com