রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

স্বাধীনতার ৪৭ বছর পর কাপ্তাই দুর্গমে ৩ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ পাচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৭৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটিঃ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া, তিনছড়ি, মিতিয়াছড়ি, পানছড়ি, দক্ষিণ ভালুকিয়া, তিনছড়ি বটতলী, তিনছড়ি নোয়াপাড়া, কচুরীপাড়া, কালামাইশ্যা, বটতলী, রামাছড়া, তিনছড়ি পূর্ণবাসন, নারাগিরি বড়াপাড়া ও পার্শ্ববর্তী  এলাকার প্রায় ৩ হাজারেও বেশি পরিবার বিদ্যুৎ উৎপাদন উপজেলায় থেকেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল।  দীর্ঘকাল  থেকে কাপ্তাইয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন (পানি বিদ্যুৎ কেন্দ্র) করা হয়।

স্বাধীনতার ৪৭ বছর পর এবার বিদ্যুৎ পেতে যাচ্ছে এইসব পরিবার। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৯-২০ অর্থ বছরের বিদ্যুৎ খাতে বরাদ্দের পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা রবিন তনচংগ্যা জানান, আমরা দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে ছিলাম। একটি এলাকা উন্নয়নের জন্য অবশ্যই সেই এলাকায় বিদ্যুৎ থাকা জরুরি। এই বিদ্যুৎ আসার কারণে এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে। আরেক বাসিন্দা কিবাংগু কার্বারী জানান, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, তার অবসান ঘটবে।

রাঙ্গামাটি বিদ্যুতায়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর জানান, বর্তমান সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগে চলেছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাইয়ে ভালুকিয়া তিনছড়ি ও পার্শ্ববর্তী পাড়ায় পরিবারের মাঝে প্রাথমিকভাবে বরাদ্দের অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে বাকিসব গ্রামের পরিবার বিদ্যুৎ সেবা আওতায় আসবে।

কাপ্তাই উপজেলা সদর হতে প্রায় ১২-১৫ কিলো দুরত্বের এই এলাকাবাসী দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে থাকার কারণে বিভিন্ন উন্নয়নের বাঁধা হয়ে আছে এলাকাটি। পরিবার ছাড়াও হাইস্কুল, প্রাইমারি স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে দীর্ঘদিনের যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, এই বিদ্যুৎ আসার কারণে তার অবসান ঘটবে এবং এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে বলে জানান এলাকাবাসী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com