রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

রেলওয়ের তদন্ত কমিটি রিপোর্ট।। রেল লাইনে ত্রুটির কারনেই উল্লাপাড়া দুর্ঘটনা

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৩৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনায় গঠিত রেল বিভাগের তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা হয়েছে। এই রিপোর্টেও বলা হয়েছে রেল লাইনের ত্রুটির কারনে ঐ দুর্ঘটনাটি ঘটেছে। পশ্চিমাঞ্চল রেল বিভাগের ৫ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সোমবার সন্ধ্যায় জানান, গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক তদন্তে রেল লাইনের ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণ, রেলওয়ে বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে তা বিশ্লেষণ করে এই তদন্ত রিপোর্ট তৈরি করা হয়।  

তদন্ত রিপোর্টে ওই দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দু’টি সুপারিশও করা হয়েছে। এ প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তিনি জানান। এ নিয়ে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ রেল বিভাগের গঠিত ৫ টি তদন্ত কমিটির মধ্যে ২টি তদন্ত কমিটি একই কারণ উল্লেখ করে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। উল্লেখ্য, ১৪ নভেম্বর দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা-ঈশ্বরদী রেলপথের  উল্লাপাড়া রেলষ্টেশন এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগিতে আগুন ধরে যায়। এতে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com