রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

অটোরিক্সা সচেতন চালকদের অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৭৯৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস রাঙ্গামাটিঃ রাঙ্গামাটিতে রেজিস্ট্রেশন বিহীন ও রুট পারমিট বিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিক্সা সচেতন চালকরা।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্লোগানের পোস্টার হাতে নিয়ে তারা তাদের অধিকার আদায়ের লক্ষে এই মানববন্ধন করেন। বক্তব্য রাখেন, অটোরিক্সা চালক আবুল কালাম, কামাল হোসেন, মঈনউদ্দিন, প্রিয়তোষ দত্ত।

 বক্তারা বলেন, অটোরিক্সা চালকদের দাবি রাঙ্গামাটিতে অবৈধ অটোরিক্সা চলাচলের কারনে বৈধ চালকদের অর্থ উর্পাজনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও শহরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট, এবং অবৈধ গাড়ি চালকদের গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শহরে দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে চলেছে।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  তাই প্রশাসনের নিকট সকলের একটাই দাবি এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাঙ্গামাটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করার আহ্বান জানান। তা না হলে হলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর কর্মসূচির ডাক দিবে বলে হুশিয়ারী প্রদান করেন।

অটোরিক্স চালকদের দাবি রাঙ্গামাটিতে বৈধ অটোরিক্সার সংখ্যা ৬০০ এর অধিক। তারপরও শহরের রাস্তাগুলোতে সবসময় যানযট থাকে। কিন্তু বর্তমানে শহরে অবৈধ নম্বরবিহীন আরো ৩০০ এর অধিক অটোরিক্সা যুক্ত হয়েছে। এখনতো রাস্তায় ঠিক মতো চলাচলও করা যায় না। তারা আরো বলেন, শহরে পূর্বের তুলনায় দুর্ঘটনার পরিমাণ বেড়ে গিয়েছে। গাড়িগুলোর নম্বর না থাকার ফলে দুর্ঘটনা করলেও গাড়িগুলো শনাক্ত করাও যায় না। কারণ গাড়িগুলোরতো নাম্বার নেই। তারা যদি কোন অন্যায় কাজও করে আমরা তাদের ধরতে পারি না। তাই অতি সত্তর এই সব নাম্বার       বিহীন অটোরিক্সাগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

মানববন্ধনে রাঙ্গামাটি শহরের শতাধিক অটোরিক্সা চালকরা গাড়ী বন্ধ করে সতস্ফুত অংশগ্রহনের মাধ্যমে এই কর্মসূচী পালন করেন তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com