রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

গণধর্ষনের মিথ্যা মামলা করায় নারীর কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গণধর্ষনের মিথ্যা মামলা দায়ের করায় এক নারীর ৫ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত নারী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের অধিবাসী।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই রায় দেন। ওই আদালতের বিশেষ পিপি আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণে জানান, ২০১৬ সালের ২৪ অক্টোবর ওই গ্রামের জনৈক নারী একই গ্রামের গোলবার হোসেনের ৫ ছেলের বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে গোলবার হোসেনের বড় ছেলে কবির হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ প্রমানিত হওয়ায় ওই নারীকে  আদালত উল্লেখিত কারাদন্ডাদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com