রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

প্রধানমন্ত্রীর কাপ্তাই হ্রদে গবেষণা তরী ও পার্বত্য প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নির্মিত বিশেষায়িত গবেষণাতরী ‘সিভাসু রিসার্চ ভেসেল’ ও পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেলের উদ্বোধন করেন।

সোলার প্যানেলের স্থাপনের মাধ্যমে পাহাড়ে শতভাগ বিদ্যুতায়নে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন এর কার্যক্রম শুরু হলো।

রাঙ্গামাটিতে ভিডিও কনফারেন্সিংএর  মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

প্রায় ৩ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নির্মিত এই গবেষণাতরীতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ৩টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। বিশেষায়িত গবেষণাতরীর মাধ্যমে বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়া সরকার তাদের কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’-এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

আর সেই তরীর আদলেই কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়োজনে সিভাসু’র এই গবেষণাতরীটি নির্মাণ করা হয়েছে। দেশে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। সিভাসু  শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কনফারেন্স হল এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হল থেকে এ দুটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার সাংসদ দীপংকর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সহ জেলার উর্ধতন কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক কনফারেন্স হলরুম থেকে কাপ্তাই সিভাসু গবেষণাতরীর উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,  জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস  বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ডঃ গৌতম বুদ্ধ দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হল থেকে পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনেরমাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ

বাসন্তি চাকমা, চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, উন্নয়নবোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com