বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলা মামলার দ্রুত বিচার সম্পন্ন হয়েছে। আদালতের এ বিচারে ৭ জঙ্গির ফাঁসির রায় বিশ্বে এক বিরল ঘটনা। বৃহস্পতিবার দুপুরের দিকে কাজিপুরের সোনামুখীতে শহীদ শেখ রাসেল শিশু পার্ক ও প্রস্তাবিত বিসিক শিল্প নগরীর স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শত্তকত হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।