বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে আছে মামলার কারণে। তাকে জামিন দেওয়া না দেওয়ার বিষয়টি সম্পর্ন আদালতের। এতে সরকারের কোন হাত নেই। আদালত চত্বরে হট্টগোল করে জামিন পাওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করছেন। দলের লোক বলে কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী ও দুর্নীতিবাজদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সেই সাথে মানিকগঞ্জে যারা অন্যায় দুর্নীতির সাথে জড়িত আছেন তাদেরও ছাড় দেওয়া হবে না।
শুক্রবার বিকেলে সাটুরিয়া উপজেলা জান্না এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের ৭৮ লক্ষ টাকা ব্যয়ে একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষ জনসভায় এসব কথা বলেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিনের সভাপতিত্বে জান্না উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী প্রমূখ।