মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬২ দেখা হয়েছে
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘ‌র্ষে একই পরিবা‌রের দুই নারীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌তে আ‌হত হ‌য়ে‌ছেন আরও পাঁচজন। তাদের বা‌ড়ি সিরাজগঞ্জ সদর থানায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দি‌কে বঙ্গবন্ধু সেতুপুর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘ‌টে।

‌নিহতরা হ‌লেন, সিরাজগঞ্জ সদর থানার সা‌হেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উ‌দ্দিন সরকারে ছে‌লে হাজী আব্দুল করিম সরকার (৬০), ক‌রি‌মের স্ত্রী মা‌তোয়ারা সরকার (৫০), মে‌য়ে কা‌নিজ ফা‌তেমা (৩০)। আহতরা হ‌লেন, নিহত করিমের জামাতা হাজী সে‌লিম, না‌তি সা‌মি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)। আহত‌দের সিরাজগঞ্জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তারা মাই‌ক্রোবাস‌যো‌গে সিরাজগঞ্জ থে‌কে টাঙ্গাই‌লে এক আত্মীয় বা‌ড়ি‌তে বেড়া‌তে যা‌চ্ছিলেন।

নিহত কানিজের স্বামী সেলিম জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাসটি দ্রুত যাওয়ার জন্য কাভার্ডভ্যান‌টি অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান‌টিকে ধাক্কা দেয়।

এ‌দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দুর্ঘটনা কব‌লিত গা‌ড়ি দু‌টি উদ্ধার করার পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়।

বঙ্গবন্ধু সেতুপুর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান: উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাসটি ও কাভার্ডভ্যান‌টি সেতু পার হওয়ার পর সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে মাইক্রোবাস‌টি (ঢাকা মে‌ট্রো ‘চ’- ১৫-৩৪৭৯) কাভার্ড‌ভ্যান‌টি‌কে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা দুই নারীসহ একই প‌রিবা‌রের তিনজন ঘটনাস্থ‌লে নিহত হন। এতে আহত হন আরও পাঁচজন। নিহতরা একই পরিবারের আব্দুল করিম সরকার তার স্ত্রী মাতোয়ারা সরকার ও মেয়ে কানিজ ফাতেমা।

পরে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটির চালক পলাতক রয়েছে।

‌তি‌নি আ‌রও জানান, দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দু‌টি ও মরদেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। আই‌নি প্র‌ক্রিয়া শে‌ষে লাশ তা‌দের স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com