রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

এসএ গেমস-এ স্বর্ণজয়ী ক্রিকেটার রিতু মনিকে সারিয়াকান্দিতে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৩ দেখা হয়েছে
সারিয়াকান্দিতে রিতু মনিকে ফুলেল শুভেচ্ছা

বাংলা হেডলাইনস বগুড়া: সাউথ এশিয়ান গেমস এ স্বর্ণজয়ী প্রমীলা কৃতি ক্রিকেটার রিতু মনিকে সংবর্ধনা জানিয়েছে সারিয়াকান্দি উপজেলাবাসী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে তাকে এ বীরোচিত সংবর্ধনা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ্যের কক্ষে রিতু মনিকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মো: সাইদুজ্জামান বলেন, রিতু মনি আমাদের কলেজের শিক্ষার্থী, সে আমাদের অহংকার, কলেজের অহংকার। রিতু মনির এই সাফল্যকে কলেজের শিক্ষার্থীদের সামনে উদাহরণ হিসাবে উপস্থাপন করার জন্য এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য ‘রিতুমনি ক্রীড়া কক্ষ’ প্রতিষ্ঠা করা হবে।

সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মুনজুর মোরশেদ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সুভাষ বাবু, প্রভাষক মাছুদুর রহমান, আব্দুল আজিজ লাবলু, আ.হ.ম আব্দুর রউফ, সুলতান মাহমুদ প্রিন্স, শাহ আলম, সিহাব উদ্দিন, আব্দুল রশিদ, মৃন্ময় মাসুম, সাবেক মহিলা ক্রীড়াবিদ রাজিয়া সুলতান ইতি।

রিতু বলেন, আমার খেলাধুলায় যে সাফল্য ও সুনাম তা শুধু আমার একার নয়, গোটা সারিয়াকান্দিবাসীর। বুধবার দুপুরে রিতু মনি সারিয়াকান্দিতে আসলে জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। রিতু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংকৃতিক, সাংবাদিক, বর্ণিক সমিতির সদস্যরা।

বগুড়ার সারিয়াকান্দির বাড়ইপাড়া গ্রামের মোজাম্মেল হক ও রাজিয়া বেগমের মেয়ে রিতু মনি। এক ভাই ও তিন বোনের মধ্যে রিতু মনি তৃতীয়। ১২ বছর বয়সে মারা যান বাবা মোজাম্মেল হক। ১৭ বছর বয়সে মারা যান মা রাজিয়া বেগম। তিন বোনকে অতিকষ্টে লেখাপড়া শেখানোর পাশাপাশি রিতু মনিকে খেলাধুলায় উৎসাহিত করেন, বড় ভাই জুয়েল। জুয়েলের প্রচেষ্টায় রিতু মনি সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও সারিয়াকান্দি ডিগ্রী কলেজ হতে এইচএসসি ও বিএ ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি চালিয়ে গেছেন, খেলাধুলা। ২০১০ সালে রাজশাহী, ২০১১ সালে ঢাকায় উত্তীর্ণ হওয়ার পর ২০১২ সালে রিতু মনি স্থান করে নেন, জাতীয় মহিলা ক্রিকেট টিমে। প্রমীলা দলের খেলোয়াড় হিসাবে রিতু মনির এসএ গেমস এ অংশগ্রহণ করে স্বর্ণজয় করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com