মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাঙ্গামাটিতে মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩২ দেখা হয়েছে
রাঙ্গামাটিতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদা ও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে আজ সোমবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

ভোর সাড়ে ৬টায় এ দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধারা, রাঙ্গামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ,  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ সর্বস্তরের রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে বিজয় দিবসের সকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শিশু কিশোর সমাবেশ। জেলা প্রশাসক  কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। মার্চ ফাষ্ট শেষে পুলিশ, আনসার-ভিডিপি ও স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com