মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাঙ্গামাটিতে বিজয় দিবস উপলক্ষে মনমুগ্ধকর কুচকাওয়াজ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৫৭ দেখা হয়েছে
রাঙ্গামাটিতে মারী স্টেডিয়ামে বিজয় দিবসের ডিসপ্লে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  মারী ষ্টেডিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহনের মধ্যদিয়ে  কুচকাওয়াজটি অতিক্রম করে অতিথি মঞ্চ। পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কুজকাওয়াজ মুদ্ধ করে চারপাশে দর্শক সারিতে বসা হাজারো মানুষের মন।

এসময় অতিথি মঞ্চ থেকে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সালাম গ্রহন করেন। কুচকাওয়াজ শেষে ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। বাংলার গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন ডিসপ্লেতে অংশগ্রহন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা।

সোমবার সকালে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফি কামাল, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্ট, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আফসার।

 কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক  ও পুলিশ সুপার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com