মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত এক ।। আহত ৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৫ দেখা হয়েছে
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাার সামনে বল্লভবাড়ী এলাকায় মঙ্গলবার  সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান, ৪০, সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের আহসান মন্ডলের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি পেয়াজ বোঝাই ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে চারজন। নিহত ও আহতরা মাইক্রোবাসে ছিলেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাস দুটিকে পুলিশ আটক করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে গেছে । তবে ট্রাকড্রাইভার ও তার সহযোগী পালিয়ে যায় ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com