মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আ’ লীগের কাউন্সিল অধিবেশন শুরু।। প্রতিটি নাগরিকের ন্যূনতম অধিকার নিশ্চিত করার আহ্বান শেখ হাসিনার

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৬ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে দলের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি শনিবার সকাল সোয়া ১০ টার দিকে আওয়ামী লীগের  দুদিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনের শেষ দিনে দলের কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্যে এই আহ্বান জানান। রাজধানীর ইনজিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।      

শেখ হাসিনা বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম যে অধিকার, তাদের যে মৌলিক অধিকার যে অধিকারের কথা আমাদের সংবিধানে দেওয়া আছে। অন্ন বস্ত্র, বাসস্থান,  চিকিৎসা এবং শিক্ষার অধিকার দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে আমরা যেন স্থায়ীভাবে গড়ে দিয়ে যেতে পারি। সেই লক্ষ্য নিয়েই সকলে মিলে প্রতিটি তৃণমূলের নেতা কর্মী কাজ করবে বলে আশা করছি।

প্রায় ৭, ৩৬৩ জন কাউন্সিলর দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণ করেছেন। কাউন্সিলরা আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচিত করবেন।

কয়েকজন তৃণমূলের কাউন্সিলরদের সাথে কথা বলে জানা গেছে তারা শেখ হাসিনার নেতৃত্বে সৎ নেতৃত্ব চান যারা শুধু ঢাকায় না থেকে জেলা উপজেলায় যাবেন। শেখ হাসিনাকে কাউন্সিলরা দক্ষ সংগঠক হিসেবে মুল্যায়ন করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শুক্রবার সোহরাওয়ার্দি উদ্যানে দলের ২১ তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেন।           

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com