রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

আওয়ামী লীগের নতুন কমিটিতে চমক

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৮ দেখা হয়েছে
আওয়ামী লীগের দলীয় পতাকা ফাইল ফটো

বাংলা হেডলাইনস : বাংলাদেশ আওয়ামী লীগের দুদিনব্যাপী ২১তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন বিদায়ী সভাপতি শেখ হাসিনা ও বিদায়ী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত করার সাথে সাথে কিছু চমক উপহার দিয়েছে।

শনিবার সম্মেলনের শেষ দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ সমূহে নির্বাচিত করা হয়।

সাবেক নৌপরিবহণ মন্ত্রী  শাজাহান খান, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং জাহাঙ্গীর কবির নানককে  আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে। যেটা এই সম্মেলনের বড় চমক বলেই দল এবং রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে।

এদিকে বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমকে নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে মাহবুবুল আলম হানিফ এবং দিপু মনি যুগ্ম সাধারণ সম্পাদক পদেই বহাল রয়েছেন।

আওয়ামী লীগের ৮১-সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাকী পদসমূহ অল্প কিছু দিনের মধ্যেই বণ্টন করা হবে,বলে জানা গেছে।  

দলের নেতাকর্মী এবং সমর্থকরা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ওবায়দুল কাদেরকে যথাক্রমে আবার সভাপতি ও সাধারণ সম্পাদক করায় খুব খুশি এবং দলকে আরও শক্তিশালী এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। শেখ হাসিনা ৯ম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন এবং ওবায়দুল কাদের ২য় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com