রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক শেষ ।। ভূমি কমিশন আইনে কোন সম্প্রদায়ের কোন ক্ষতি হবে না: কমিশন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ভূমি কমিশন আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কোন সম্প্রদায়ের কোন ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন  ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক।

তিনি বলেন, ভূমি কমিশনের আইনে সকলেই সঠিক বিচার পাবে। তবে আন্দোলনকারী সংগঠনগুলো যে দাবি করেছে তা সরকারের বরাবরে পাঠিয়ে দেয়া হবে, সরকার যে সিদ্ধান্ত নেয় ভূমি কমিশন সেই ভাবেই কাজ করবে বলে কমিশন  চেয়ারম্যান সাংবাদিকদের উল্লেখ করেন।

আজ সোমবার দুপুরে  রাঙ্গামাটি জেলা পরিষদে ভূমি কমিশনের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের  ব্রিফিংকালে ভূমি কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক এ কথা বলেন।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা, রাঙ্গামাটি সার্কেল চীফ, ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চীফ উ চ প্রু, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সচিব মোঃ আলী মনছুর উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, ভূমি কমিশনের কাজ এগিয়ে চলছে। আজ শুনানির কথা থাকলেও শুনানির জন্য যাচাই বাছাই কাজ হয়েছে। তিনি বলেন, আগামী মাসেই বান্দরবানের ভূমি কমিশনের শাখা অফিস উদ্বোধন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিস্পত্তির জন্য এ পর্যন্ত কমিশনের কাছে ২২ হাজার ৯০ টি অভিযোগ জমা পড়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com