মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দু’জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে সোমবার সকালে ও উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়ার নন্দীগ্রামের দাঁতমানিকা গ্রামের আবদুর রহিমের ছেলে ও নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম বকুল (৪৫) এবং সিংড়া উপজেলার মালকুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে কৃষক আবদুল গাফফার (৬৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিক্ষক রেজাউল করিম বকুল রোববার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে নন্দীগ্রাম থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম উপজেলার সীমান্তবর্তী জোলার মাথা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছলে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর ত্যু হয়।

অন্যদিকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কৃষক আবদুল গাফফার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হবার চেষ্টা করছিলেন। এ সময়  নাটোরগামী একটি অজ্ঞাত ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার পরপরই স্বজনরা লাশ নিয়ে গেছেন। ঘাতক ট্রাক দুটি সনাক্ত করার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com