বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিএনপির দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক নিশ্চিত।। নির্বাচনে যাওয়ার কোন অর্থ নাই, উত্তরের মনোনয়ন প্রত্যাশী রিপন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৭ দেখা হয়েছে
বিএনপির দলীয় পতাকা ফাইল ফটো

বাংলা হেডলাইনস: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন বিএনপির এই নির্বাচনে যাওয়ার কোন অর্থ নাই ।

রিপন আজ শুক্রবার বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র জমা দিতে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে (বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচন) যাওয়ার। এটা আমার ব্যক্তিগত মত, এই নির্বাচনে যাওয়ার কোন অর্থ নাই। কারণ হচ্ছে আমাদের পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলে।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র পদে দলের মনোনয়নের জন্য শুধুমাত্র  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন আজ শুক্রবার , জমা দেয়ার শেষ দিন।

সুতরাং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে, ইশরাক হোসেন দলের মেয়র প্রার্থী হতে যাচ্ছেন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর একজন  সদস্য তাবিথ আওয়াল দলের মনোয়ন পাওয়া প্রায় নিশ্চিত। বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

শনিবার বিকেলে বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করবে বলে বাংলা হেডলাইনসকে শুক্রবার রাতে  জানান দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।     

তিনি বলেন মোট তিনজন  আজকে মেয়র পদের জন্য নমিনেশন ফর্ম  জমা দিয়েছেন। তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য ইশরাক হোসেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোয়নপত্র   জমা দিয়েছেন আসাদুজ্জামান রিপন ও তাবিথ আওয়াল।

 আগামী ৩০ জানুয়ারি দুই ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন বিরতি ছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর,  মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি  এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com