বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ত্রিপুরা ষ্টুডেন্ট ফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ত্রিপুরা ষ্টুডেন্ট ফোরামের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি রাঙ্গামাটি সরকারী কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিটিউট প্রাঙ্গণে গিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন উড়িয়ে ত্রিপুরা ষ্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধনের পর আলোচনা সভায় মিলিত হয়।

রাঙ্গামাটি স্টুডেন্ট ফোরামের আয়োজনে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দিনময় রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংশুপ্রু চৌধুরী, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা সাগরিকা রোয়াজা, খাগড়াছড়ি ত্রিপুরা স্টেুডেন্ট ফোরামের সাবেক সভাপতি সুরেশ মোহান ত্রিপরা, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা।