মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৭৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতেও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উৎসবের অংশ হিসেবে নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারী) সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।

সকাল রাঙ্গামাটি গোধুলী আমানতবাগ স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে শহীদ আব্দুল আলী একাডেমিতে  মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বই বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, স্কুলে ঝড়ে পড়া রোধকল্পে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা সংবলিত মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করছে। এতেই বুঝা যায় এ সরকার শিক্ষা বান্ধব সরকার। সমতলের ন্যায় পাহাড়ের শিক্ষার্থীরাও যাতে সমানতালে শিক্ষা লাভ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে শহীদ আব্দুল আলী একাডেমিতে বই বিতরণকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে। এর ফলে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এদিকে, নতুন ক্লাসে উঠা ছাত্র-ছাত্রীরা নতুন বই সংগ্রহ করে। নতুন বই হাতে পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা খুশি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com