বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ফ্রেন্ড সাইকেলিস্ট গ্রুপের একজন সদস্য নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৭৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি ঘাগড়ায় সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম ফ্রেন্ড সাইকেলিস্ট অফ বাংলাদেশের একজন সদস্য নিহত হয়েছে। বুধবার সকালে ঘাগড়া বাজার হতে এক কিলোমিটার পশ্চিমে বটতলী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঘাগড়া বাজার হতে ০১ কি.মি পশ্চিমে বটতলী নামক স্থানে  চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে চট্টগ্রাম ফ্রেন্ড সাইকেলিস্ট অফ বাংলাদেশ এর ৮ জনের একটি গ্রুপ চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসার পথে মোঃ সাহিদ হোসেন (২১) নামক একজন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত মোঃ সাহিদ হোসেন চট্টগ্রাম লালের বাড়ি রিয়াজ উদ্দিন সড়ক চাঁদগার বাসিন্দা বলে জানা গেছে।

এই ঘটনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানিয়েছেন, ঘাতক চালকসহ বাসটিকে আটক করা হয়েছে। নিহত মোঃ সাহিদ হোসেনকে রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য স্থানীয়দের সহযোগিতায় নিয়ে আসা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com