বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে মাদকদ্রব্য অধিদপ্তরের সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৭৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সপ্তাহব্যাপী ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বৃহস্পতিবার  সকালে  সপ্তাহব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন  রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচি গ্রহন করে রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কর্মসূচির  মধ্যে রয়েছে ৩ জানুয়ারি বেলা ১টায় জুম্মার খুৎবার পূর্বের বয়ানে মাদক বিরোধী বক্তব্য প্রদান এবং নামাজ শেষে লিফলেট বিতরণ, বিকাল সাড়ে ৪ মাদকবিরোধী বিশেষ অভিযান করা হবে। ৪ জানুয়ারি, সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আলোচনা ও শপথ বাক্য পাঠ, বিকাল সাড়ে ৩ টায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ৫ জানুয়ারি সকাল ৯টায় মাদক বিরোধী বিশেষ অভিযান,  সন্ধ্যা ৫.৪৫ মিনিটে রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন। ৬ জানুয়ারি সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও গণ পরিবহনে মাদক বিরোধী স্টিকার লাগানো হবে ও বিকাল সাড়ে ৩ টায় মাদক বিরোধী বিশেষ অভিযান করা হবে। ৭ জানুয়ারি সকাল ১০টায় মাদক বিরোধী র‍্যালি ও অন্যান্য কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম (শিক্ষা ও আইসিটি বিভাগ), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, রাঙ্গামাটির সচেতন নাগরিক কমিটির সভাপতি অমেলেন্দু হাওলাদারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মানে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশকে মাদকমুক্ত করতে এবং শিক্ষার্থী ও তরুণ সমাজকে দেশের উন্নয়ন কাজে অবদান রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের বিকল্প নেই। মাদক একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে।

 বিকেল ৩টায় রাঙ্গামাটি কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গনে মাদক বিরোধী আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে জিমনেশিয়াম প্রাঙ্গণে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com