বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৭১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে গরীব ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাইনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম, রাঙ্গামাটি রিজিয়নের জি টু আই মেজর মহিউদ্দিন ফারুকী, বিগ্রেড মেজর মাহবুবুল আলম এসময় উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামাটি সদরের প্রায় ৫শতাধিক পাহাড়ী বাঙালী গরীব ও অসহায় পরিবারের মাঝে শীতের এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি সদরের বিভিন্ন স্থান থেকে আসা অসহায় গরীব ও দুস্থ পরিবারের সদস্যরা লাইনে দাঁড়িয়ে এই শীতবস্ত্র গ্রহণ করেন।

এসময় রিজিয়ন কমান্ডার জানান, পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবাও কাজ করে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com