বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে ব্যাবসায়ী ও মোটরসাইকেল চালক বাসিমং মারমা (৩২) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুরে রাইখালী ও বাঙ্গালহালিয়ার সীমান্তবতী গবাছড়া এলাকায় এই হত্যাকান্ড ঘটে। ঘটনার পর পরই এলাকাবাসী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে অবগত করলে ক্যাম্পের সেনাবাহিনীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসিংমং মারমার লাশ উদ্ধার কর। এদিকে ঘটনা সত্যতা স্বীকার করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন।
বাঙ্গালহালিয়া বাজার থেকে গবছড়া পাড়া কারবারি সুইএচিং মারমাকে নিয়ে নিহত বাসিমং মারমার মোটর সাইকেলে করে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। রাইখালী ও বাঙ্গালহালিয়া সীমানা নাইক্যছড়া দেবতা ছড়া এলাকায় পৌঁছালে কার্বারিকে লক্ষ করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে থাকে। গুলি মোটরসাইকেল চালক বাসিমং মারমার গায়ে লাগে। ভাগ্যক্রমে কারবারি সুইএচিং মারমা বেঁচে যায়। মোটরসাইকেলচালক বাসিংমং মারমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত ব্যক্তি গবছড়া পাড়ার ক্যাসিংপ্রু মারমা ছেলে। নিহত বাসিংমং মারমা বাঙ্গালহালিয়া বাজার স্কুল মার্কেটে চায়ের দোকানদার ও মোটরসাইকেল চালক। দোকানটি তার স্ত্রী চালান এবং সংসারেরঅভাব অনটনে সে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে সংসারে সহযোগিতা করেন।
এই হামলায় বেঁচে যাওয়া গবছড়া পাড়া কার্বারি সুইএচিং মারমা বলেন, পাড়ার প্রধান হিসেবে পাড়া বাসীর অনুরোধে পাড়ার নব নির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিতে বেলা দেড়টায় দিকে বাঙ্গালহালিয়া বাজার থেকে তার নিহত চাচাত ভাইকে নিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে অস্ত্রধারী ৮-১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পাহাড়ের উপর থেকে গুলি ছুঁড়লে প্রথমেই ২-৩টি গুলি চালকের গায়ে লেগে গাড়িটিসহ আমরা মাটিতে পড়ে যাই। এসময় আমাকে লক্ষ্য করে আবারো ২০-৩০টি গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা। আমি সন্ত্রাসীদের দেখে জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে পাহাড়ের এক পাশে লুকিয়ে সেনাবাহিনীকে মোবাইল করলে সেনাবাহিনী ঘটনাস্থলে দ্রুত গিয়ে আমাকে উদ্ধার করেন।