বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে জাতীয় অ্যাডভেঞ্চার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম বারের মতো পার্বত্য চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেসনের সহযোগিতায় তিন পার্বত্য জেলা এই উৎসব উদযাপিত হবে।

১১ জানুয়ারী সকালে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। এছাড়া ভারত, নেপাল ও অষ্ট্রেলিয়া থেকে ১৬ জন অতিথি উপস্থিত থাকবেন।

এই উৎসবের অন্যতম আর্কষন মাউন্টেইন বাইকিং, কায়াকিং, ক্যানিওনিং, কেভ ডিসকভারি, হাইকিং, ট্রেইল রান, রোপ কোর্স, টিম বিল্ডিং, টি ট্রেইল হাইকিং, সেইলিং বোটসহ বিভিন্ন বিভিন্ন অ্যাডভেঞ্চার প্রতিযোগিতা।

আগামী ১৫ জানুয়ারী রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবে অংশগ্রহনের জন্য পার্বত্য এলাকা থেকে ৩১ জন, সারা দেশ থেকে ৫৩জনসহ মোট ১৬ জন বিদেশি প্রতিযোগি অংশগ্রহন করবে। উৎসবে আরো ২৭ জন মহিলা অ্যাডভেঞ্চার অংশগ্রহন করবে এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার ইভেন্ট পরিচালনার জন্য ১৬ জন বিদেশি প্রশিক্ষক উৎসবে যোগ দেবেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম।

বৃহস্পতিবার  সকালে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের  প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য প্রশাসন হারুনূর রশিদ, সদস্য প্রশাসন আশিষ কুমার  বড়ুয়া ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের নিবার্হী পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম আরো জানান, অ্যাডভেঞ্চার ফেস্টিভলের মাধ্যমে দেশের অ্যাডভেঞ্চার পর্যটন শিল্পের সম্ভাবনা প্রসারিত ও বিকশিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com