বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৬৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২য় রাউন্ডে রাঙ্গামাটি জেলায় মোট ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার  সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে  উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এসময় রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিহার রঞ্জন নন্দী,  আরএমও ডা. শওকত আকবর,  সিভিল সার্জন অফিসের মেডিকেল  অফিসার ডা. মো: মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একাধিক মনিটরিং টিমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। স্থানীয় টিকাদান কেন্দ্রেগুলোর পাশাপাশি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর জেলার দূর্গম এলাকা সমূহের শিশুরা যাতে এই কর্মসূচি  থেকে বাদ না পড়ে তার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা  গ্রহণ করেছেন বলে জানান রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com