শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

প্রত্যাশিত রাঙ্গামাটি-ঠেগামুখ স্থলবন্দর লঞ্চ চলাচল শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৬৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বহু প্রত্যাশিত রাঙ্গামাটি থেকে ঠেগামুখ স্থলবন্দর পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হয়েছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় রোববার  সকাল ৭টায় রাঙ্গামাটি শহর থেকে যাত্রীবাহী লঞ্চ বরকল উপজেলার ঠেগামুখ স্থল বন্দরের উদ্দেশ্যে  যাত্রা শুরু করলো।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক, মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আদেশে, রাঙ্গামাটি থেকে বরকলের ছোট হরিণা পর্যন্ত নৌ-যান চলাচল অনুমতি পেল।

বর্তমানে যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ায় এবং নৌ-যান পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন কর্তৃপক্ষের অনুরোধে এবার রাঙ্গামাটি থেকে হরিণা হয়ে ঠেগামুখ ভারত সীমান্ত পর্যন্ত নৌ-যান চলাচল করার অনুমতি প্রদান করা হয়েছে।  বাংলাদেশের লেক সিটি হিসেবে খ্যাত রাঙ্গামাটি জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে হ্রদ ও নৌ-যান ভ্রমণে সাধারণ যাত্রীসহ পর্যটকদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষে নিরাপত্তা বাহিনীর তদারকি প্রয়োজন রয়েছে। নৌ-যান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা হলে সাধারণ যাত্রীসহ ভ্রমণ পিপাসুদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা সম্ভব বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় যাত্রীরা জানান, রাঙ্গামাটি থেকে ছোট বরকলের ছোট হরিণা হয়ে লঞ্চ যদি ভারত সীমান্তবর্তী এলাকা ঠেগামুখ স্থল বন্দর পর্যন্ত যায় তাহলে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের ব্যবস্থার যেমন উন্নতি হবে তেমনি বাণিজ্যিক ভাবে লাভবান হবে দুদেশের মানুষ।

নৌ-যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোনের সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, যাত্রীদের দাবির মুখে আমরা আজ থেকে শহরের ব্যস্ততম নগরী রির্জাভ বাজার লঞ্চঘাট হতে সকাল সাড়ে ৭টায় ঠেগামূখের উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি লঞ্চ যাত্রা শুরু করলাম। আজ সকাল ৬টায় ঠেগামুখ থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে আসছে। ঠেগামুখে যাত্রীবাহী লঞ্চ সার্ভিসে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলে  তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com