শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের শিবালয়ে মেগাফিড কারাখানায় অগ্নিকান্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৭৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকায় মাছ ও মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ’মেগাফিড’কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, দুপুর ১ টার দিকে হঠাৎ কারখানার কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুনে কেউ হতাহত হয়নি।

কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তাৎক্ষনিক অগ্নিকান্ডের সঠিক কারন জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের স্টেশন অফিসার সফিউল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি, ঘিওর ফায়ার স্টেশন থেকে দুটি ও শিবালয় ফায়ার স্টেশন থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেগাফিড কারখানায় আগুনের ঘটনায় কোন হতাহত হয়নি। তবে মুরগী ও মাছের খাদ্য উৎপাদন সামগ্রীর কয়েকশ বস্তা পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে বেলা পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪ সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি জানান, ‘কী কারণে আগুন লাগলো সেব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরে জানানো হবে।’

এদিকে মেগা ফিডের পরিচালক (অপারেশন) আহসানুজ্জামান জানান, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com