বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের সমাপন।।পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৭০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মত রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় অনুষ্ঠিত পাঁচ-দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়।   

বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবে  বিভিন্ন অ্যাডভেঞ্চার  কার্যক্রমে অংশগ্রহণকারী দেশ বিদেশের মোট ১০০জন অ্যাডভেঞ্চারীকে পুরস্কার প্রদানসহ বাংলাদেশের প্রথম এ্ভারেষ্ট জয়ী পর্বতারোহী নিশাতকে সম্মাননা প্রদান করা হয়।  

উৎসবে পার্বত্য এলাকা থেকে ৩১ জন, দেশের অন্যান্য এলাকা থেকে ৫৩ জন এবং ১৬ জন বিদেশী অংশগ্রহনকারী রয়েছে। আর ২৭জন মহিলা  অ্যাডভেঞ্চারে অংশগ্রহন করছে। আর বিভিন্ন অ্যাডভেঞ্চার ইভেন্ট পরিচালনার জন্য ১৬ জন বিদেশি প্রশিক্ষক উৎসবে যোগ দিয়েছেন। এছাড়া ভারত, নেপাল ও অস্টেলিয়া থেকে ১৬ জন অতিথি উৎসবে যোগ দিয়েছেন।

বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি  বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বুলেট নয়, হানাহানি নয়, ভালোবাসা দিয়েই পার্বত্য অঞ্চলের শান্তি ফিরিয়ে এনেছেন ।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে একটি সময় বছরে বরাদ্ধ ছিলো ১০০ কোটি টাকা যা বর্তমানে শত কোটি টাকা ছাড়িয়েছে। সকল মন্ত্রণালয় যোগ করলে পার্বত্য  অঞ্চলে বছরে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য  অঞ্চলে উন্নয়নের মূল শর্ত হচ্ছে শান্তি। পার্বত্য অঞ্চলে যদি আমরা শান্তির সুবাতাস বয়ে নিতে পারি তাহলে উন্নয়নের ধারাবাহিকতা আরো বৃদ্ধি পাবে।

জাতির পিতার কথা স্মরণ করে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী আরো স্মরনীয় করে রাখতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে আয়োজন করেছে তা শুধু পার্বত্য অঞ্চল নয় দেশে ও বিদেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ  এবং অনুপ্রাণিত করবে। পাশাপাশি জাতির জনককে স্মরণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে আরো অনুপ্রাণিত হবে এই অঞ্চলের মানুষ।

সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নববিক্রম কিশোর ত্রিপুরা  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম, ইন্ডিয়া ন্যাশনাল এ্যাডভেঞ্জার ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট রান এস ভ্রিমা, বাংলাদেশ অ্যাডভেঞ্চার  ফাউন্ডেশনের  উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) এটিএম জহিরুল আলম,  ৩০৫ পদাতিক ব্রিগেড, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান।

ওসিয়ান সেলর এন্ড অ্যাডভেঞ্চারের প্রতিনিধি মিস এ্যানি কোয়েমেরি, ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com