বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৬৯৯ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া:   বগুড়ায় কলেজ ট্রেনে কেটে বাবলু মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই এলাকায় তিনি কাটা পড়েন। রেল পুলিশের ধারণা , তিনি অসাবধানতাবশত: ট্রেন থেকে পড়ে গেলে ডান হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই আক্তারুন্নাহার লিপি জানান, নিহত বাবলু মন্ডল সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাতলা স্টেশন থেকে ট্রেনে বগুড়া শহরে মেয়ের বাড়িতে আসছিলেন। ট্রেন পার্শ্ববর্তী গাবতলীর চকবোচাই এলাকা অতিক্রম করার পর তার ডান হাত বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে লাশ বুঝে দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তার ধারনা, বাবলু মন্ডল ট্রেন থেকে পড়ে গিয়ে কেটে মারা গেছেন। এ ব্যাপারে রেলের বোনারপাড়া থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com